Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সপ্তম শ্রেণির পড়ুয়া নিখোঁজ

সপ্তম শ্রেণির পড়ুয়া নিখোঁজ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার রেল জংশনের জিৎপুর নর্থ পয়েন্ট এলাকা থেকে সপ্তম শ্রেণির এক পড়ুয়ার নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পড়ুয়া নকুল রজক ওরফে যুবরাজ জংশনের একটি মিশনারী ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত। গত ৯ জানুয়ারি টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে সে বের হয়। পড়ুয়ার সঙ্গে ছিল স্কুল ব্যাগ। এরপর থেকেই তার আর কোনও খোঁজ নেই। বাবা বাবু রজক পেশায় টোটো চালক। তিনি বলেন, কীভাবে ছেলে নিখোঁজ হয়ে গেল বুঝতে পারছি না। ১০ তারিখ জংশন ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছি। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি পড়ুয়াটিকে তার বাবা বকাঝকা করেছিল। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। খোঁজ চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ