Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

সুপারের অফিসের সামনে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

সুপারের অফিসের সামনে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নাগপুর: শেয়ার বাজারে বিপুল লোকসান। তার জেরে এসপির অফিসের সামনেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক হেড কনস্টেবল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিশাল তুমসারে (৫০) নামে ওই পুলিসকর্মী। তদন্তে নেমেছে পুলিস। ২০২৩ সাল থেকে থানে গ্রামীণ পুলিসে কর্মরত বিশাল। শনিবার সকাল ৬টা নাগাদ বৃন্দাবন এলাকায় এসপির বাসভবনের বাইরে পাহারার কাজে  নিযুক্ত ছিলেন। আচমকাই সার্ভিস রাইফেল থেকে নিজেকে গুলি করেন তিনি। তড়িঘড়ি বিশালকে এইমসে নিয়ে যান এসপি হর্ষ পোদ্দার। এসপি জানান, বিশালের এন্ট্রি রেজিস্টার থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। সেখানেই শেয়ার বাজারে লোকসানের কথা জানিয়েছেন তিনি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ