Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বসন্তের উপস্থাপনা

নব রবি কিরণের নিবেদনে কলকাতার দুই মঞ্চে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হল বসন্তোৎসব। অহীন্দ্র মঞ্চে ছিল প্রথম দিনের অনুষ্ঠান

বসন্তের উপস্থাপনা
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• নব রবি কিরণের নিবেদনে কলকাতার দুই মঞ্চে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হল বসন্তোৎসব। অহীন্দ্র মঞ্চে ছিল প্রথম দিনের অনুষ্ঠান। শুরুতেই সম্মেলক সংগীত পরিবেশনে ছিলেন নব নালন্দা সংগীত শিক্ষায়তনের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন রঞ্জিনী মুখোপাধ্যায়, রিমা মিত্র প্রমুখ। কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় নৃত্য-গীতি-আলেখ্য ‘আলোর পথযাত্রী’। প্রবুদ্ধ রাহা মিউজিক অ্যাকাডেমির সমবেত নিবেদনে ছিল সংগীতানুষ্ঠান ‘এবেলা ডাক পড়েছে’। এছাড়াও ছিল নব রবি কিরণ সংগীত শিক্ষায়তনের ব্যান্ডের উপস্থাপনা। নব রবি কিরণের প্রাণপুরুষ অরিজিৎ মিত্র জানান, ‘নব নালন্দার ৬০ বছর। প্রতিবারের মতো এবারও কলকাতা এবং শান্তিনিকেতনের নব নালন্দাতে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব।’ দ্বিতীয় দিন উত্তম মঞ্চে ছিল সমবেত সিনথেসাইজারের উপস্থাপনা ‘বসন্তের সুর’ পরিচালনায় ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ