নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিষধর সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হল বারাকপুরে। রবিবার সকালে বারাকপুরের মাতারাঙ্গি মোড়ের কাছে কানাই রায় নামে এক ব্যক্তির পায়ে বিষধর সাপ কামড় দেয়। তাঁকে বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।



