নিজস্ব প্রতিনিধি, বারাসত: উদ্বোধনের অপেক্ষায় বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। অ্যাস্ট্রোটার্ফ তুলে নতুন ঘাস বসানো হয়েছে। কিন্তু কবে শুরু হবে ম্যাচ? সব ঠিকঠাক চললে আগামী সেপ্টেম্বরই বল গড়াবে এখানে। শুক্রবার মাঠ পরিদর্শন শেষে এই কথা ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক ও অন্যান্য কর্তারা। ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, ‘নতুনভাবে সাজানো হচ্ছে স্টেডিয়াম। আশা করি, সেপ্টেম্বরেই খেলা শুরু হবে।’



