Bartaman Logo
২৭ মে, ২০২৬

সফল উৎক্ষেপণ

সফল উৎক্ষেপণ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: মহাকাশেও ট্রাফিক জ্যাম! তার জেরে নির্ধারিত সময়ের দু’মিনিট পর ইসরোর স্পেডেক্স মিশনের সফল উৎক্ষেপণ হল। মহাশূন্যে মহাকাশযানের ‘ডক’ ও ‘আনডক’ প্রযুক্তির পরীক্ষা এই মিশনের উদ্দেশ্য। পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান দুটি মহাকাশযানকে সংযুক্ত করা হল ‘ডকিং’। আর তাদের বিচ্ছিন্ন করা হল ‘আনডকিং’। সোমবার রাত ৯.৫৮ মিনিট নাগাদ শ্রীহরিকোটা থেকে এই মিশনে দু’টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কথা ছিল। রাত ১০টায় কক্ষপথের দিকে রওনা দেয় মিশন।
Advertisement
সম্পর্কিত সংবাদ