Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিপিএমের মালদহ জেলা কমিটির নতুন সম্পাদক কে হবেন? জল্পনা তুঙ্গে

সিপিএমের মালদহ জেলা কমিটির নতুন সম্পাদক কে হবেন? জল্পনা তুঙ্গে
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ:  নতুন সম্পাদক কে হবেন। তা নিয়ে জোর জল্পনা সিপিএমের অন্দরে। সংখ্যালঘু মুখ নাকি শহুরে পরিচিত মুখ। কে হবেন মালদহ জেলা সিপিএমের সম্পাদক। এনিয়েই চলছে জল্পনা। 
Advertisement
সিপিএম মালদহ জেলা কমিটির বর্তমান সম্পাদক অম্বর মিত্র তিনবারের মেয়াদ শেষ হচ্ছে। পার্টির নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি তিন বারের বেশি সম্পাদক পদে থাকতে পারেন না। ফলের নতুন জেলা সম্পাদক কে হবেন তা নিয়ে দলের অন্দরেই চলছে জোর জল্পনা। মালদহের প্রান্তিক অঞ্চল হরিশ্চন্দ্রপুরের জামির ফিরদৌস নাকি ইংলিশবাজার শহরের নেতা  অম্বর মিত্র ঘনিষ্ঠ কৌশিক মিশ্র। জামির ফিরদৌস সিপিএমের  রাজ্য কমিটির সদস্য। যারফলে তিনি মালদহ জেলা কমিটির সম্পাদক পদের দৌড়ে অনেকটাই এগিয়ে। অন্যদিকে শহরের পরিচিত মুখ কৌশিক মিশ্রকে নিয়েও দলের অন্দরে চলছে নানা জল্পনা। 
বুধবার মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীতে শুরু হয়েছে সিপিএমের ২৪ তম মালদহ জেলা সম্মেলন। এদিন বুলবুলচন্ডী বাজারে প্রকাশ্য সমাবেশ হয়। যেখানে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বাংলাদেশ ইস্যুতে বলেন, আমরা বাংলাদেশের শান্তি চাই, গণতন্ত্র চাই। বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। আমরা ওপারেও সংখ্যলঘুদের অধিকার নিরাপত্তা চাই। একই ভাবে এদেশেও সংখ্যালঘুদের অধিকার নিরাপত্তা চাই। বাংলাদেশে হিন্দু বিদ্বেষী রাজনীতি হচ্ছে। বাংলাদেশের হিন্দু বিদ্বেষের সুযোগ নিয়ে এখানে মুসলিম বিদ্বেষের রাজনীতি করছে বিজেপি আরএসএস। আমরা কেউই যুদ্ধ চাই না। 
এখন যুদ্ধ হয় টেলিভিশনের চ্যানেলে। সঞ্চালকরাই এখন সেনাবাহিনীর জেনারেল হয়ে গিয়েছে। সিপিএমের দু'দিন ব্যাপী জেলা সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যায়। 
এই সম্মেলন থেকেই নতুন জেলা সম্পাদক ও নতুন জেলা কমিটি তৈরি হবে। সম্মেলনের শেষ মুহুর্তে ভোটাভুটি হবে নাকি ঐক্যমতে সম্পাদক নির্বাচিত হবেন। সেটাই এখন দেখার। পরের পর ভোটে পার্টির শক্তিক্ষয় নয়েও চলছে তুমুল আলোচনা।
Advertisement
সম্পর্কিত সংবাদ