Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশেষ সম্মান ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রী পায়েলকে

রাজ্যপালের কাছ থেকে বিশেষ সম্মান পেলেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রী পায়েল মণ্ডল। এনসিসি-তে বিশেষ পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ সোমবার কলকাতার রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে ‘গভর্নর মেডেল’ ও মানপত্র প্রদান করেন।

বিশেষ সম্মান ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রী পায়েলকে
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: রাজ্যপালের কাছ থেকে বিশেষ সম্মান পেলেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রী পায়েল মণ্ডল। এনসিসি-তে বিশেষ পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ সোমবার কলকাতার রাজভবনে রাজ্যপাল  সি ভি আনন্দ বোস তাঁকে ‘গভর্নর মেডেল’ ও মানপত্র প্রদান করেন। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওই অর্থ পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মণ্টুকুমার দাস বলেন, পায়েলের এই প্রাপ্ত সম্মান আমাদের কলেজের এনসিসি বিভাগকে আরও অনেক বেশি উৎসাহিত করেছে।পায়েল ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। চন্দ্রকোণা-১ ব্লকের বেলাদণ্ড গ্রামে বাড়ি।

Advertisement

ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার লেফটেন্যান্ট কৌশিক প্রামাণিক জানিয়েছেন, দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কোর ডিরেক্টরেট জেনারেলের মাঠে আয়োজিত অল ইন্ডিয়া স্থল সৈনিক ক্যাম্পে ৪৫-বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন পায়েল। সেখানে অবস্ট্যাকল গ্রুপ প্যারেডে দুর্দান্ত প্রদর্শন করে নজর কেড়েছিলেন তিনি। সর্বভারতীয় স্তরে সেই বিশেষ কৃতিত্বের নিরিখেই আজ রাজ্যপাল তাঁকে এই সম্মানে ভূষিত করলেন। মেয়ের এই সাফল্যে গর্বিত পায়েলের   কলেজ কর্তৃপক্ষ। এনসিসি-তে এই ধরনের সম্মান আগামী দিনে আরও ছাত্রছাত্রীকে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পায়েলের বাবা গৌতম মণ্ডল কৃষক, মা মিছু মণ্ডল গৃহবধূ। তাঁদের দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে কোয়েল গোয়ালডাঙা হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ে। পায়েলের স্বপ্ন সেনাবাহিনীতে যোগদান করে দেশের জন্য জীবনের সিংহভাগ ব্যয় করা। কৌশিকবাবু জানান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু’জন ওই  বিশেষ সম্মান পেয়েছেন। অন্যজন বেলদা কলেজের অরূপকুমার বেরা। অরূপও ওই একই মাঠে ফায়ারিংএ সাফল্যের জন্য রাজ্যপালের কাছ থেকে সম্মানিত হয়েছেন। তিনিও ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ