Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বুলবুলচণ্ডী আরএন রায় রুরাল হাসপাতালে রোগীর পরিজনদের খাবারের বিশেষ ব্যবস্থা

মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আরএন রায় রুরাল হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ।

বুলবুলচণ্ডী আরএন রায় রুরাল হাসপাতালে রোগীর পরিজনদের খাবারের বিশেষ ব্যবস্থা
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, মালদহ: মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আরএন রায় রুরাল হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিজনদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ। কোকলামারি প্রমীলাবালা হাইস্কুলের শিক্ষক প্রভুপাদ গৌতম গোস্বামীর উদ্যোগে রোগীর আত্মীয়দের খাবার অর্থাৎ প্রসাদ বিতরণ করা হয় মঙ্গলবার রাতে। উপস্থিত ছিলেন বুলবুলচণ্ডী ঐতিহ্যবাহী রাধা মদনমোহন জিউ মন্দিরের সদস্যরা। তাঁরাও সবরকম সাহায্য করেছেন।

Advertisement

উদ্যোক্তারা জানিয়েছেন, আদিবাসী অধ্যুষিত এলাকায় সমাজসেবামূলক কর্মসূচি এবারই প্রথম নয়। এর আগে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এবার নববর্ষের রাতে রোগীর পরিজনদের খাবার দিয়ে পাশে দাঁড়ানো হয়। এখন থেকে রোজ রাতে খাবার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রভুপাদ গৌতম গোস্বামী বলেন, আমাদের এলাকা আদিবাসী অধ্যুষিত। হাসপাতালে রাতে রোগীরা ভর্তি থাকেন। তাঁদের পরিজনদের খাওয়ার খুব অসুবিধা হয়। সেজন্য এমন উদ্যোগ নিয়েছি আমরা। এই কর্মসূচি চলতে থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ