Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিশেষ চলচ্চিত্র উৎসব

তাঁর জন্মদিন সিনে প্রেমীদের কাছে উৎসবের মতো। তিনি শাহরুখ খান। প্রতি বছর ২ নভেম্বর কতশত পরিকল্পনা থাকে অনুরাগীদের।

বিশেষ চলচ্চিত্র উৎসব
  • ১৯ অক্টোবর, ২০২৫ ১৮:১০
Prefer us on Google

• তাঁর জন্মদিন সিনে প্রেমীদের কাছে উৎসবের মতো। তিনি শাহরুখ খান। প্রতি বছর ২ নভেম্বর কতশত পরিকল্পনা থাকে অনুরাগীদের। এবার তাঁর জন্মদিনে আয়োজিত হচ্ছে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল। শাহরুখের উল্লেখযোগ্য ছবিগুলি দেখানো হবে প্রেক্ষাগৃহে। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে উৎসব। দেশের অন্তত ৩০ শহরে ৭৫টি প্রেক্ষাগৃহে চলবে এই ফেস্টিভ্যাল। শাহরুখ মানেই ম্যাজিক ও নস্টালজিয়ার পারফেক্ট মিশ্রণ। ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘দেবদাস’, ‘দিল সে’, ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’— এমনই নানা ছবি দেখানো হবে। থাকবে ‘জওয়ান’ও। ফিল্ম ফেস্টিভ্যাল প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘সিনেমা আমার ঘরের মতো। আর বড়পর্দায় আবার এই ছবিগুলি দেখা মানে রিইউনিয়ন। এই ছবিগুলি কেবল আমার গল্প নয়, দর্শকদের গল্পও। যাঁরা ৩৩ বছর ধরে আমাকে ভালোবেসেছেন। আমি বিশ্বাস করি সকলে একসঙ্গে আবার সিনেমার জাদুতে বুঁদ হবেন।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ