Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সপা নেত্রীকে বাড়িতে ঢুকে মার

সমাজবাদী পার্টির এক মহিলা নেত্রীকে বাড়িতে ঢুকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। অভিযোগের তির প্রাক্তন ব্লক প্রধান পেয়ারেলাল যাদব ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

সপা নেত্রীকে বাড়িতে ঢুকে মার
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: সমাজবাদী পার্টির এক মহিলা নেত্রীকে বাড়িতে ঢুকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। অভিযোগের তির প্রাক্তন ব্লক প্রধান পেয়ারেলাল যাদব ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। চন্দৌলি জেলায় আক্রান্ত ওই নেত্রীর নাম গার্গী প্যাটেল। তিনি সমাজবাদী পার্টির মহিলা শাখার জেলা সভানেত্রী। জানা গিয়েছে, গার্গী ও পেয়ারেলাল যৌথভাবে সম্পত্তি কেনাবেচার ব্যবসায় যুক্ত। সেই সংক্রান্ত বিবাদের জেরেই বাড়িতে ঢুকে গার্গীকে বেদম মারধর করেন পেয়ারেলাল ও তাঁর পরিবারের সদস্যরা। সমাজবাদী পার্টির এই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে কিল, চড়, লাথি মারা হয়। সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। গার্গীর পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ