Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ ইডেনে

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল ইডেনে। তার পরিবর্তে শহরের ক্রিকেটপ্রেমীরা সাক্ষী...

ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ ইডেনে
  • ১০ জুন, ২০২৫ ০৮:০৬
Prefer us on Google

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল ইডেনে। তার পরিবর্তে শহরের ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকতে চলেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট। নন্দনকাননে তা শুরু হবে ১৪ নভেম্বর। আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ১০ অক্টোবর শুরু হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। অর্থাৎ, ইডেনের টেস্ট পেল কোটলা। আর কোটলার টেস্ট এল ইডেনে। মধ্য নভেম্বরে দিল্লিতে বায়ুদূষণ এতটাই থাকে যে টেস্ট আয়োজনের ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। তবে এতে লাভ ইডেনেরই। আকর্ষণীয় টেস্ট ম্যাচের অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা। গতকাল, সোমবারই প্রকাশিত হল ঘরের মাঠে ভারতের খেলার সূচি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ অক্টোবর আমেদাবাদে প্রথম টেস্টের মাধ্যমে তা শুরু হচ্ছে। দ্বিতীয় টেস্ট দিল্লিতে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচ টি-২০ ম্যাচ রয়েছে। এদিকে,অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলাদের ওডিআই সিরিজ আয়োজন করতে পারছে না তামিলনাড়ু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ