Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতকে ৭৬ রানে হারাল দক্ষিণ আফ্রিকা, ম্যাচের সেরা মিলার

সুপার এইটের ম্যাচে ভারতকে ৭৬ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। আজ, রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা।

ভারতকে ৭৬ রানে হারাল দক্ষিণ আফ্রিকা, ম্যাচের সেরা মিলার
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০২
Prefer us on Google

আমেদাবাদ, ২২ ফেব্রুয়ারি: সুপার এইটের ম্যাচে ভারতকে ৭৬ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। আজ, রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। তবে শুরুটা তাদের খুব একটা ভাল হয়নি। ১.৫ ওভারে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান কিপার ডি‘কক। অধিনায়ক মার্করাম ৪ রানে এবং রিকেলটন ৭ রানে আউট হন। ৪ ওভারে ২০ রানের মাথায় তিনটি উইকেট পড়ায় কার্যতই দিশেহারা হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। হাল ধরেন ব্রেভিস এবং মিলার। শেষে ৪৫ রানের মাথায় দুবের বলে আউট হন ব্রেভিস। তবে মাটি কাপড়ে পড়ে থাকেন মিলার। করেন হাফসেঞ্চুরি। তাঁকে যোগ্যসঙ্গত দেন স্টাবস। অপরাজিত থাকেন ৪৪ রানে। নির্ধারিত ২০ ওভারে রান পৌঁছে যায় ১৮৭-তে। 

Advertisement

রান তাড়া করতে নেমে প্রথম থেকেই সমস্যায় পড়ে সূর্যকুমারের দল। ০ রানে ঈশান, ১ রানে তিলক এবং ১৫ রানে অভিষেক প্যাভিলিয়নে ফিরে যান। দলের হাল ধরার চেষ্টা করেন ওয়াশিংটন। কিন্তু তিনিও করবিনের বলে ডিককের হাতে ক্যাচ তুলে ১১ রানে আউট হন। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে ভারতীয় ব্যাটিং লাইনআপ। সূর্যকুমার এবং হার্দিক করেন ১৮ রান। রিঙ্কু সিং খাতাই খুলতে পারেননি। অর্শদীপ ১ রান করে আউট হন। বুমরাহ ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। এই পরিস্থিতে দলকে অক্সিজেন যোগানোর চেষ্টা করেছিলেন দুবে। ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। মারেন তিনটি ছয় এবং একটি চার। ম্যাচের সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। 

সম্পর্কিত সংবাদ