• পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী সৌরসেনী মিত্র ও ঋষভ বসু। সৌজন্যে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘নিব্বা নিব্বি’। আগামী ১৪ আগস্ট জি ফাইভ বাংলাতে সরাসরি মুক্তি পাচ্ছে এই ছবি। থাকছেন শংকর চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ও। একটি হার্ড ড্রাইভকে কেন্দ্র করে এগবে ছবির গল্প। ক্ষমতাশালীদের একাধিক গোপন তথ্য রয়েছে সেটিতে। সেটিই চুরি করে পালায় এক তরুণ জুটি। বাংলার বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়ায় তারা। তাদের রোমাঞ্চকর জার্নি আর প্রেম এই ছবির আকর্ষণ। সমাজের নানা ভণ্ডামিকে ব্যঙ্গাত্মক উপায়ে ছবিতে দেখিয়েছেন পরিচালক। তথাগত বলেন, ‘এক জুটির গল্প। তাদের পথচলায় একের পর এক বিপত্তি তৈরি হয়। প্রেম আর বিপত্তির মিশেল আশা করি দর্শক পর্দায় উপভোগ করবেন।’



