আরিয়ানের প্রেমের গুঞ্জন
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রেমের গুঞ্জন বলি পাড়ায়। সপরিবারে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন আরিয়ান। সেখান থেকেই তাঁর একটি ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, লন্ডনের একটি ক্যাসিনো থেকে তরুণীর সঙ্গে বেরতে দেখা যায় আরিয়ানকে। সেই ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, ওই তরুণী ডেনমার্কের গায়িকা ভিন্নি টাকায়ের। কালো পোশাক পরেই বেরিয়েছিলেন তাঁরা। এর আগে ব্রাজিলের মডেল তথা অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গেও আরিয়ানের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। যদিও সেই চর্চায় সিলমোহর পড়েনি। এবার আরিয়ান নিজের প্রেমের বিষয় নিশ্চিত করেন কি না, সেই অপেক্ষায় অনুরাগীরা।  

Advertisement