Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁওতালডিহিতে স্কুল থেকে ফেরার পথে উধাও মা ও ছেলে, শোরগোল

সাঁওতালডিহিতে স্কুল থেকে ফেরার পথে উধাও মা ও ছেলে, শোরগোল
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে উধাও মা ও ছেলে। অনেক খোঁজাখুঁজির পরেও স্ত্রী ও ছেলের সন্ধান না পেয়ে অবশেষে পুলিসের দ্বারস্থ হয়েছেন স্বামী। সোমবার সাঁওতালডিহি থানায় স্ত্রী ও ছেলের নিখোঁজের  অভিযোগ জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
অভিযোগকারী জানিয়েছেন, আমার স্ত্রী সাঁওতালডিহির একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। বছর পাঁচেকের ছেলেও ওই স্কুলেই প্রথম শ্রেণিতে পড়ে। প্রতিদিন সকালে স্ত্রী ও ছেলে একসঙ্গে স্কুলে যেত। আবার দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফিরে আসত। গত ২৭ জানুয়ারি সকাল ৯টার সময় ছেলেকে নিয়ে আমার স্ত্রী স্কুলে যায়। দুপুরে বাড়ি ফেরার সময় ফোন করে স্ত্রী জানায় ছেলের কানে ব্যথা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এরপর আমিও দ্রুত বাইক নিয়ে সংশ্লিষ্ট ডাক্তারবাবুর কাছে যায়। ডাক্তারবাবুকে স্ত্রী ও ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কোনও মহিলা ও ছেলে তাঁর কাছে আসেনি।  এরপর বারবার স্ত্রীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু, তার মোবাইল বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে বাধ্য হয়ে পুলিসের দ্বারস্থ হয়েছি।
পুলিস জানিয়েছে, অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোবাইলের সূত্র ধরে অনুসন্ধান শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ