সংবাদদাতা, রঘুনাথপুর: নাবালিকাকে অপহরণের অভিযোগে বুধবার সাঁওতালডিহি থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গৌতম বাউরি। তার বাড়ি সাঁওতালডিহি থানার ইছর গ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫ জানুয়ারি সন্ধ্যায় থানা এলাকার এক নাবালিকা পুজো দেখতে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরে আসেনি। ঘটনায় নাবালিকার বাবা বুধবার থানায় অপহরণের অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।



