Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁওতালডিহির পাবড়া গ্রামে সাপ্তাহিক হাটের উদ্বোধন

সাঁওতালডিহির পাবড়া গ্রামে সাপ্তাহিক হাটের উদ্বোধন
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার সাঁওতালডিহি থানার উদয়পুর - জয়নগর গ্রাম পঞ্চায়েতের পাবড়া গ্রামে সাপ্তাহিক হাটের উদ্বোধন করা হয়। এদিন পাবড়া গ্রামের ফুটবল ময়দানে হাটটির সূচনা করা হয়। পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বাউরি ফিতে কেটে হাটের সূচনা করেন। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, পাবড়া গ্রামের আশেপাশে কোনও হাট না থাকায় এলাকার মানুষকে অসুবিধায় পড়তে হত। অবশেষে পাবড়ায় প্রতি সোমবার হাট হওয়ায় বিশেষ সুবিধা হবে। 
Advertisement
এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সতেজ শাকসব্জি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মিটবে। প্রথম দিনের হাটে ব্যাপক  উৎসাহ লক্ষ্য করা যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ