Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁওতালি শিক্ষকরা স্মারকলিপি দিলেন জেলা শিক্ষাদপ্তরে

সাঁওতালি শিক্ষকরা স্মারকলিপি দিলেন জেলা শিক্ষাদপ্তরে
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার পশ্চিমবঙ্গ সাঁওতালি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতার বিষয়ে জেলা শিক্ষাদপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। এদিন সাঁওতালি মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গার্ডের ব্যবস্থার দাবি জানানো হয়েছে। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে গিয়ে অনেক ছাত্রছাত্রী অসুবিধায় পড়ে। তাই পরীক্ষার সময় সাঁওতালি ভাষা এবং অলচিকি লিপির জ্ঞান রয়েছে, সেই সব শিক্ষক-শিক্ষিকাকে গার্ড দেওয়ার জন্য জানানো হয়েছে।
Advertisement
সংগঠনের জেলা সম্পাদক শত্রুঘ্ন‌ মুরমু বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। জেলার আদ্রা চক্রের বেকো ও নিগম নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সাঁতুড়ি চক্রের ঢেঁকশিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের সেন্টার রয়েছে। পরীক্ষার সময় সাঁওতালি মাধ্যমের শিক্ষার্থীরা নানা রকম অসুবিধা পড়ে। তাই পরীক্ষার সময় সেন্টারগুলিতে সাঁওতালি ভাষা ও লিপির জ্ঞান থাকা শিক্ষক-শিক্ষিকাদের ব্যবস্থা করলে বিশেষ সুবিধা হয়। জেলা শিক্ষাদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি রাজ্য শিক্ষাদপ্তরে জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ