Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সোনুকে তলব

সোনুকে তলব
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আরও বিপাকে সঙ্গীতশিল্পী সোনু নিগম। কন্নড়ভাষীদের অসম্মানের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ জন্য গায়কের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। এই আবহে সোনুকে তলব করল বেঙ্গালুরু ডিস্ট্রিক্ট পুলিস। তাঁকে নোটিস পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে থানায় হাজিরা দিতে হবে গায়ককে। গত শনিবার বেঙ্গালুরুর আভালাহল্লী থানায় সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। পাশাপাশি কন্নড় ভাষার ইন্ডাস্ট্রি থেকেও সোনুকে ব্যান করার দাবি উঠেছে। সদ্য একটি কলেজের অনুষ্ঠানে গিয়েছিলেন গায়ক। সেখানে এক যুবক তাঁকে কন্নড় ভাষায় গান করতে বলেন। তাঁর আচরণ মোটেই ‘সুবিধা’র মনে হয়নি গায়কের। এ জন্য তিনি মেজাজ হারান। ওই যুবকের আচরণকে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সঙ্গে তুলনা করেন। তারপরই বিতর্কে জড়িয়েছিলেন সোনু। গায়ক  অবশ্য সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমি শিশু নই, যে যা খুশি বলতে পারেন। আমার ছেলের বয়সি একজন হাজার হাজার মানুষের সামনে আমাকে অসম্মান করেছে। তাও আবার ভাষার নামে। আমার পেশাজীবনে কন্নড়কে দ্বিতীয় ভাষা হিসেবে মানি। প্রত্যেক শিল্পীরই নিজস্ব পরিকল্পনা থাকে। কেউই অনুরাগীদের হতাশ করতে চান না, তাই ওই যুবক যে আচরণ করেছিল, তা মোটেই মেনে নেওয়া যায় না।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ