Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চারটি ধর্ষণের অভিযোগে বিদ্ধ নরওয়ের যুবরানির ছেলে

মহা কেলেঙ্কারিতে জড়াল নরওয়ের রাজ পরিবার। যুবরানির ছেলের বিরুদ্ধে চার-চারটি ধর্ষণ সহ গুচ্ছ গুচ্ছ অপরাধের অভিযোগ উঠেছে। এই সব অভিযোগ নিয়ে বছর খানেক ধরে তদন্ত চালায় পুলিস।

চারটি ধর্ষণের অভিযোগে বিদ্ধ নরওয়ের যুবরানির ছেলে
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

ওসলো: মহা কেলেঙ্কারিতে জড়াল নরওয়ের রাজ পরিবার। যুবরানির ছেলের বিরুদ্ধে চার-চারটি ধর্ষণ সহ গুচ্ছ গুচ্ছ অপরাধের অভিযোগ উঠেছে। এই সব অভিযোগ নিয়ে বছর খানেক ধরে তদন্ত চালায় পুলিস। এরপর চারটি ধর্ষণ, গার্হস্থ্য হিংসা, নির্যাতন সহ মোট ৩২ টি অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী বছরের শুরুতেই বিচারের মুখোমুখি হতে পারেন যুবরানি মেত্তে-মেরিটের  ২৬ বছরের ছেলে মারিয়াস বোর্গ হোইবি। 

Advertisement

নরওয়ের ভাবী রাজা তথা যুবরাজ হাকোনের সঙ্গে ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেত্তে-মেরিট। তাঁর এর আগের সম্পর্কের সন্তান বোর্গ। গুরুতর অভিযোগগুলিতে দোষী সাব্যস্ত হলে ১০ বছর কারদণ্ডের খাঁড়া ঝুলছে যুবরানি-পুত্রের ঘাড়ে।  হোইবি অবশ্য ধর্ষণ ও গার্হস্থ্য হিংসার  মতো গুরুতর অভিযোগগুলি অস্বীকার করেছেন। তবে ছোটখাটো ঘটনাগুলিতে নিজের দোষস্বীকার করেছেন তিনি। 

সম্পর্কিত সংবাদ