স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার বারাকপুরের বিরিয়ানির দোকানের মালিকের ছেলে। ধৃতের নাম অনির্বাণ দাস। তার অভিযোগ, ড্রাইভার সমীর সেনের সঙ্গে তার স্ত্রী শ্রমনা, গয়না নিয়ে পালিয়ে যাচ্ছিল। মোহনপুর থানার সামনেই শ্রমনাকে মারধর করে অনির্বাণ। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অনির্বাণকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি ড্রাইভার সমীর সেনকেও গ্রেপ্তার করা হয়েছে। দু’জনকেই বারাকপুর আদালতে তোলা হয়েছে।



