Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সোহার উপদেশ

সোহার উপদেশ
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘নাদানিয়া’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন অভিনেতা ইব্রাহিম আলি খান। তবে নানা মহলে কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ছবিকে। পাশাপাশি সমালোচিত হয়েছে ইব্রাহিমের অভিনয়ও। সেই সময় ইব্রাহিমের পাশে দাঁড়িয়েছিলেন পিসি সোহা আলি খান। সদ্য এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। সোহার কথায়, ‘আমি ওকে বলেছিলাম, সমালোচনাকে এত গুরুত্ব না দিতে। উপদেশ দিয়েছিলাম, ইন্ডাস্ট্রির অংশ হতে গেলে শরীরের চামড়া আরও মোটা করতে হবে।’ সোহার সংযোজন, ‘কাজ করলে সমালোচনা হবেই। হয় সেটাকে গ্রহণ করতে হবে, অথবা কমেন্টগুলি পড়বে না। তবে মাঝেমাঝে কমেন্টগুলি পড়াও জরুরি। এতে মানুষের মনোভাব বোঝা যায়। ভেঙে পড়লে চলবে না, চ্যালেঞ্জ করতে হবে যাতে পরবর্তী কাজটা ভালো হয়।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ