Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সঞ্চয় হিসেবে শেয়ার বাজারেই আস্থা মানুষের, মত স্টেট ব্যাঙ্কের রিপোর্টে

সঞ্চয় হিসেবে শেয়ার বাজারেই আস্থা মানুষের, মত স্টেট ব্যাঙ্কের রিপোর্টে
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সঞ্চয়ের মাধ্যম হিসেবে বহু নাগরিকের শেয়ার বাজারের উপর নির্ভরশীলতা বাড়ছে। এমনটাই দাবি করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। তারা একটি রিপোর্টে দাবি করেছে, ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় তিন কোটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে শেয়ারে লগ্নির ক্ষেত্রে এখনও মুম্বইসহ পশ্চিম ভারতই সবচেয়ে এগিয়ে, জানাচ্ছে তারা। ভারতীয় সংস্থাগুলিও মূলধন জোটাতে শেয়ার বাজারের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে গত ১০ বছরে, বলছে রিপোর্ট। এসবিআইয়ের হিসেব, যেখানে ২০১৩-১৪ অর্থবর্ষে শেয়ার বাজার থেকে সংস্থাগুলির মূলধন সংগ্রহের অঙ্ক ছিল ১২ হাজার ৬৮ কোটি টাকা, তা চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত সময়ে পৌঁছেছে ১ লক্ষ ২১ হাজার কোটি টাকায়। সাধারণ মানুষ ১০ বছর আগে যে সঞ্চয় করতেন, তার মধ্যে শেয়ার ও ডিবেঞ্চারে লগ্নির হার ছিল জিডিপির ০.২ শতাংশ। এখন তা বেড়ে ডিজিপি’র ১ শতাংশ।
Advertisement
সম্পর্কিত সংবাদ