Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সোনুর প্রেমের গান

সোনুর প্রেমের গান
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভালোবাসার মরশুমে সোনু নিগমের কন্ঠে প্রকাশ পেল নতুন বাংলা গান। ‘কেন এই মনে’ শীর্ষক প্রেমের গানে সুর সংযোজন করেছেন বিশিষ্ট কন্ঠশিল্পী ও সুরকার দেবজিৎ দত্ত। গানটি লিখেছেন রাজীব দত্ত। শুভম-সৌরভ ছিলেন সঙ্গীত আয়োজনের দায়িত্বে। দেবজিৎ বলেন, ‘গানটা শোনা মাত্রই সোনু নিগমের ভালো লেগে যায়। ওঁর নিজের মিউজিক লেবেল থেকে প্রকাশ করবেন, সেই সিদ্ধান্ত নেন গায়কই।’ দীর্ঘ কেরিয়ার সোনুর। নানা ধারার গান গেয়েছেন। তবে রোমান্টিক গানে সোনুর সাফল্য প্রশ্নাতীত। কখনও ছবিতে কখনও বা সিঙ্গলস হিসেবে মুক্তি পেয়েছে তাঁর গান। বিভিন্ন বয়সের শ্রোতার পছন্দ তাঁর গায়কী। এই গানটিও সব বয়সের মানুষের ভালো লাগবে বলে আশা নির্মাতাদের। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ