Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনার দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার মা ও মেয়ে

সোনার দোকানে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গয়না সহ দুই মহিলাকে আশিঘর ফাঁড়ির পুলিস গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম কেকামিত্র রায় ও অয়ন্তিকা রায়। তারা সম্পর্কে মা ও মেয়ে।

সোনার দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার মা ও মেয়ে
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোনার দোকানে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গয়না সহ দুই মহিলাকে আশিঘর ফাঁড়ির পুলিস গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম কেকামিত্র রায় ও অয়ন্তিকা রায়। তারা সম্পর্কে মা ও মেয়ে। তাদের বাড়ি সুভাষপল্লি। গত বৃহস্পতিবার শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকাতে একটি দোকানে প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি নিয়ে চম্পট দেয় মা ও মেয়ে। সিসি ক্যামেরায় সম্পূর্ণ বিষয়টি ধরা পড়ে। আশিঘর ফাঁড়ির পুলিস এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে শুক্রবার রাতে সুভাষপল্লি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে চুরির সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ