Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনাপুর হাটে শেডঘরের কাজের শিলান্যাস

সাড়ে তিন কোটি টাকায় আটটি শেডঘর তৈরি হবে আলিপুরদুয়ার-১ ব্লকের সোনাপুর হাটে। মঙ্গলবার সোনাপুর হাটে এই শেডঘরের কাজের শিলান্যাস করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।

সোনাপুর হাটে শেডঘরের কাজের শিলান্যাস
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: সাড়ে তিন কোটি টাকায় আটটি শেডঘর তৈরি হবে আলিপুরদুয়ার-১ ব্লকের সোনাপুর হাটে। মঙ্গলবার সোনাপুর হাটে এই শেডঘরের কাজের শিলান্যাস করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। উপস্থিত ছিলেন বিডিও জয়ন্ত রায় ও জেলা রেগুলেটেড মার্কেট কমিটির আধিকারিকরা। মনোরঞ্জন দে বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার হাটগুলিরও সংস্কার করা হচ্ছে। সেই লক্ষ্যেই সোনাপুর হাটে আটটি শেডঘর তৈরি করা হচ্ছে। এই কাজের জন্য রেগুলেটেড মার্কেট কমিটির তহবিল থেকে সাড়ে তিন কোটি টাকা দেওয়া হয়েছে। শেডঘর ছাড়াও এই টাকায় সোনাপুর হাটে শৌচাগার, পরিস্রুত পানীয় জল ও লাইটের ব্যবস্থাও করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ