Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনাপুর চৌপথির দোকানিদের পুনর্বাসন দিতে উদ্যোগ শুরু

সোনাপুর চৌপথির দোকানিদের পুনর্বাসন দিতে উদ্যোগ শুরু
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-১ ব্লকের সোনাপুর চৌপথির দোকানদারদের পুনর্বাসনের উদ্যোগ শুরু করে দিল প্রশাসন ও জেলা পরিষদ। ফোর লেনের কারণে সোনাপুর চৌপথির দোকানদারদের সরতে হচ্ছে। পুনর্বাসনের লক্ষ্যে বুধবার দোকানদের নিয়ে বৈঠক করল জেলা পরিষদ। এদিন জেলা পরিষদ ভবনে বৈঠকে সোনাপুরের দু’টি ব্যবসায়ী সমিতির সদস্যদেরই ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সুবর্ণ রায় ও আলিপুরদুয়ার-১ এর বিডিও জয়ন্ত রায়। বৈঠকে সোনাপুর পুরনো পুলিস ফাঁড়ির পিছনে জেলা পরিষদের জমিতে দোকানদারদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 
Advertisement
জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, পুরনো সোনাপুর পুলিস ফাঁড়ির পিছনে পরিষদের জমি আছে। দোকানদারদের সেই জমিতে পুনর্বাসন দেওয়া হবে। পরিষদের ওই জমিতে ৬০ জন দোকানদারকে পুনর্বাসন দেওয়া হবে। জমিটি একটু নিচু। সেই জন্য জমিটি সরকারিভাবে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে। এদিকে, সোনাপুর জনকল্যাণ ব্যবসায়ী সমিতির সম্পাদক কল্যাণ সাহা বলেন, পরিষদের এই সিদ্ধান্তে আমরা খুশি। আশা করছি, ব্যবসা করার জন্য পরিষদ থেকে ভবিষ্যতে স্টলও বানিয়ে দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ