Bartaman Logo
২৭ মে, ২০২৬

সঙ্গীতশিল্পী শানের বাড়িতে অগ্নিকাণ্ড, আতঙ্ক

সঙ্গীতশিল্পী শানের বাড়িতে অগ্নিকাণ্ড, আতঙ্ক
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ২৪ ডিসেম্বর: বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শান-এর আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, মঙ্গলবার ভোর রাতে মুম্বইয়ে শান-এর আবাসনে আগুনটি লাগে। রাত পৌনে দুটো নাগাদ খবর দেওয়া হয় দমকলে। এরপরেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন লাগার ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
Advertisement
মধ্যরাতেই ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আবাসনের একটি কামরা থেকে হু হু করে বেরিয়ে আসছে ধোঁয়া। কার্যত কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে বিল্ডিংয়ের একাংশ।
কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের আধিকারিকরা। সূত্রের খবর, আগুন লাগার খবর পেয়ে ১৫তলায় আশ্রয় নিয়েছিলেন শান ও তাঁর পরিবার। পরে দমকল ও পুলিস কর্মীরা গিয়ে তাঁদেরকে উদ্ধার করে।
যদিও কীভাবে মধ্যরাতে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শক সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। শান নিজে জানিয়েছেন, ঘটনায় তিনিও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুম্বই পুলিস ও দমকল বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী।
সম্পর্কিত সংবাদ