Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সিঙ্গুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

সিঙ্গুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরের মল্লিকপুর স্টেশনের কাছে কলাবাগান থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিসকে বিষয়টি জানালে সিঙ্গুর থানা ও শেওড়াফুলি জিআরপি কর্মীরা ঘটনাস্থলে আসেন। পুলিস জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ