Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সঙ্গিনী দখলে জলঢাকায় দুই দাঁতালের লড়াই

সঙ্গিনী দখলে নাগরাকাটার জলঢাকা নদীর তীরে দুই দাঁতালের তুমুল লড়াইয়ের সাক্ষী থাকলেন বাসিন্দারা। পরে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে বাজিপটকা ফাটিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় দুই দাঁতালের লড়াই থামিয়ে গোরুমারা জঙ্গলে ঢুকিয়ে দেন

সঙ্গিনী দখলে জলঢাকায় দুই দাঁতালের লড়াই
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: সঙ্গিনী দখলে নাগরাকাটার জলঢাকা নদীর তীরে দুই দাঁতালের তুমুল লড়াইয়ের সাক্ষী থাকলেন বাসিন্দারা। পরে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে বাজিপটকা ফাটিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় দুই দাঁতালের লড়াই থামিয়ে গোরুমারা জঙ্গলে ঢুকিয়ে দেন। নাগরাকাটার জলঢাকা সেতুতে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেসময় তাঁরা বিকট শব্দ শুনতে পান। এরপরই দেখতে পান জলঢাকা নদীর তীরে দুই দাঁতালের লড়াই। তাঁরা খবর দেন খুনিয়া রেঞ্জে। পরে বনকর্মীরা এসে হাতি দু’টিকে তাড়ানোর চেষ্টা শুরু করেন। খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে বলেন, সঙ্গিনীর সঙ্গ পেতে দুই পুরুষ হাতির লড়াই হয়। যে জিতবে সেই পাবে সঙ্গিনীকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ