Bartaman Logo
২৭ মে, ২০২৬

সুড়ঙ্গ ভেঙে রাজস্থানে মৃত্যু শ্রমিকের

সুড়ঙ্গ ভেঙে রাজস্থানে মৃত্যু শ্রমিকের
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: উত্তরাখণ্ডের স্মৃতি উস্কে দিল রাজস্থানের কোটা। নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে শনিবার রাতে মৃত্যু হল এক শ্রমিকের। জখম আরও দুই কর্মী। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের অন্তর্গত এই সুড়ঙ্গ। পুলিস জানিয়েছে, রামগঞ্জ মান্ডি এলাকায় সুড়ঙ্গের কাজ চলছে। শনিবার রাতে ভেঙে পড়ে সুড়ঙ্গ। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন তিন কর্মী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সামসের সিংকে (৩৩) মৃত বলে ঘোষণা করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ