Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালির তৃণমূল নেতার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দলীয় সদস্যেরই

সন্দেশখালির তৃণমূল নেতার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দলীয় সদস্যেরই
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন শাসকদলেরই আরেক নেতা। সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে এলাকায় বেআইনি কার্যকলাপের অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক আলি মোল্লা। এর আগে দিলীপ মল্লিকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের যুবনেতা মইনুদ্দিন মোল্লা। হাজি সিদ্দিকের অভিযোগ, দীর্ঘদিন থেকেই দিলীপ তাঁর অনুগামীদের নিয়ে এলাকায় বেআইনি কাজ করছেন। এ নিয়ে দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে পাল্টা তাঁর বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। যার প্রেক্ষিতে তাঁকে নোটিস পাঠিয়েছে পুলিস। সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাজি সিদ্দিক। এছাড়াও পুলিসি নিরাপত্তা চেয়ে পৃথক একটি মামলাও দায়ের করেছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ