Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালির স্কুলে বন্ধ মিড ডে মিল

সন্দেশখালির স্কুলে বন্ধ মিড ডে মিল
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সন্দেশখালি ১ ব্লকের বয়ারমারি ২ পঞ্চায়েতের চুঁচুড়া হুলোপাড়া জুনিয়র হাইস্কুলে দীর্ঘদিন ধরে বন্ধ মিড ডে মিল। এনিয়ে শুরু হচ্ছে বিতর্ক। ৫ নভেম্বর থেকে এতদিন কি কারণে তা বন্ধ বুঝে উঠতে পারছেন না কেউই। জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে চুঁচুড়া কাছারিপাড়া ও হুলোপাড়ার মধ্যে রাজনৈতিক কাজিয়া হয়। অভিযোগ, ফল ঘোষণার পরে হুলোপাড়া জুনিয়র হাইস্কুলে রান্নার কাজ করতে বাধার মুখে পড়েন স্বনির্ভর গোষ্ঠীর কাছারিপাড়ার মহিলারা। 
Advertisement
তাঁদের অভিযোগ, সবটাই রাজনৈতিক চক্রান্ত। বিষয়টি বিডিওকেও জানিয়েছি। বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রান্না করতে না আসায় বন্ধ মিড ডে মিল। ফলে, খাবার না পেয়ে পড়ুয়ারা তাড়াতাড়ি বাড়ি চলে যেতেও চাইছে। জেলা শিক্ষাদপ্তরের এক কর্তার কথায়, মিড ডে মিল যত দ্রুত সম্ভব 
চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
সম্পর্কিত সংবাদ