Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনের মৈপীঠে ফের বাঘের আতঙ্ক

সুন্দরবনের মৈপীঠে ফের বাঘের আতঙ্ক
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: ফের বাঘের আতঙ্ক সুন্দরবনের মৈপীঠে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, বুধবার সন্ধ্যার পর মৈপীঠের ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িয়া এলাকা দিয়ে দুই যুবক বাইকে চেপে যাচ্ছিলেন। জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁরা একটি বাঘ দেখতে পান। আতঙ্কে তাঁরা বাইক ফেলে রেখে গ্রামের দিকে দৌড়ে দেন। গ্রামবাসীরা লাঠি, টর্চ নিয়ে জড়ো হন। খবর পেয়ে চিতুড়ি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের অনুমান, মাকরি নদী পার হয়ে বাঘটি লোকালয়ের কাছে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় বাঘের পায়ের ছাপও পাওয়া গিয়েছে। আগুন জ্বালিয়ে ও বাজি ফাটিয়ে রাতপাহারা দিচ্ছেন গ্রামবাসী ও বনদপ্তরের কর্মীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ