নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুন্দরবন এলাকায় শিক্ষার প্রসারে একগুচ্ছ সুপারিশ দিয়েছে বিধানসভার সংখ্যালঘু বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। বিধানসভার অধিবেশনে সাম্প্রতিক সময়ের উপর ভিত্তি করে একটি রিপোর্ট পেশ করেছে বিধানসভার সংখ্যালঘু বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। কমিটির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম। তিনি রিপোর্টে উল্লেখ করেছেন, সুন্দরবন এলাকায় ইংরেজি মাধ্যম মাদ্রাসা স্কুল তৈরি করতে হবে। এছাড়াও সুপারিশ করা হয়েছে, নতুন কর্ম তীর্থ গঠনের। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য নতুন আবাসন তৈরি করা। অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা। সুন্দরবন এলাকায় প্রতিটি ব্লকে একটি করে শিক্ষা কেন্দ্র তৈরি করা।



