Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে ডুবল নৌকা, উদ্ধার ৮ পর্যটক

সুন্দরবনে ডুবল নৌকা, উদ্ধার ৮ পর্যটক
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে নদীতে ডুবে গেল একটি নৌকা। তাতে আটজন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। যদিও আশপাশে অন্যান্য লঞ্চ ও বোট থাকায় বড় কোনও বিপদ ঘটেনি। দ্রুত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার গোসাবা থানার বিদ্যা রেঞ্জের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা নামার ঠিক আগে বিদ্যাধরী নদীতে ভাসতে থাকা একটি গাছের গুঁড়িতে ধাক্কা লাগে ওই নৌকার। সেটির নীচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। হু হু করে জল ঢুকতে থাকে। পর্যটকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। সেই সময় পাশ দিয়ে অন্য একটি নৌকা যাচ্ছিল। তড়িঘড়ি এসে তারা সকলকে উদ্ধার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ