সংবাদদাতা, বারুইপুর: সুন্দরবনের আবহাওয়ার তারতম্য ও শিশু সুরক্ষা বিধি নিয়ে আলোচনাসভা হল বারুইপুরের বিডিও অফিসে। এর উদ্যোক্তা ছিল রাজ্য শিশু অধিকার ও সুরক্ষা কমিশন। অংশ নেন কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী প্রমুখ। ভিডিওগ্রাফির মাধ্যমে সুন্দরবনের আবহাওয়ার তারতম্যের কারণ সুন্দরভাবে তুলে ধরা হয়। এর পাশাপাশি শিশু সুরক্ষা আইনের বিভিন্ন ধারা সম্পর্কে অবহিত করা হয়।



