Bartaman Logo
২৭ মে, ২০২৬

সন্দেহ পরকিয়ার, স্ত্রীয়ের গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো, রড ঢুকিয়ে অত্যাচার

সন্দেহ পরকিয়ার, স্ত্রীয়ের গোপনাঙ্গে লঙ্কাগুঁড়ো, রড ঢুকিয়ে অত্যাচার
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ভোপাল: পরকীয়ার সন্দেহ।। তার জেরে মহিলার উপর চরম অত্যাচার করল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গালিগালাজের পাশাপাশি তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগও উঠেছে। মধ্যপ্রদেশের রাজগড় জেলার এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। জানা গিয়েছে, ওই মহিলা একজন আশাকর্মী। গত ১৩ ডিসেম্বর তাঁর শ্বশুরবাড়িতে আসে এক যুবক। আচমকা তাঁকে যৌন হেনস্তা করার চেষ্টা করে সে। ওই মহিলার জা ঘরে ঢুকে সেই দৃশ্য দেখে। শ্বশুরবাড়ির লোকজন সন্দেহ করেন, ওই আশাকর্মীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে ওই যুবকের সঙ্গে। তাঁর ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই তাঁকে মারধর শুরু করেন শ্বশুরবাড়ির সদস্যরা। তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। গরম রড ঢোকানোর অভিযোগও উঠেছে। এই ঘটনায় মহিলার স্বামী, শ্বশুর-শাশুড়ি, জা ও এক প্রতিবেশীর বিরুদ্ধে মারধর, অত্যাচার ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তরা সকলেই পলাতক।  
Advertisement
সম্পর্কিত সংবাদ