Bartaman Logo
২৭ মে, ২০২৬

সেনা প্রত্যাহারের পর প্রথমবার চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজনাথ

সেনা প্রত্যাহারের পর প্রথমবার চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজনাথ
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহারের পর প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী। বুধবার লাওসে আয়োজিত হল আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক। তার ফাঁকেই চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজনাথ সিং। ২০২০ সালে গালওয়ান সংঘাতের পর সম্প্রতি পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা ও অচলাবস্থা অবসানের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ করেছে ভারত ও চীন। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টহলদারির সীমানা নিয়েও ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। গত মাসে ডেসপাং ও ডেমচক এলাকায় সেনা প্রত্যাহারের পাশাপাশি যৌথ টহলদারিও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর তরফে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে, সীমান্তে শান্তি রক্ষার ক্ষেত্রে নানা পদক্ষেপ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। উল্লেখ্য, বর্তমানে তিনদিনের বিদেশ সফরে রয়েছেন রাজনাথ সিং।
Advertisement
সম্পর্কিত সংবাদ