Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সামশেরনগরে আটক তিন

সামশেরনগরে আটক তিন
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: হিঙ্গলগঞ্জের ৪ নম্বর সামশেরনগর এলাকায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা সীমান্ত এলাকায় কুড়েখালি নদীর পাড়ে বসে কথা বলছিল। সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদের দিকে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। কিছুটা দূরে ছিলেন বিএসএফ জওয়ানরা। তাঁরা ওই তিনজনকে আটক করেন। এ বিষয়ে কালীতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডল বলেন, স্থানীয় বাসিন্দারা বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি গিয়ে দেখি তিনজনই হিন্দিভাষি। দেখে মনে হয় না যে তাঁদের বাড়ি সুন্দরবন এলাকায়। হিন্দিতে কথা বলা এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করায় সন্দেহ হয়। বিএসএফ তাদের আটক করেছে। বিএসএফ এবং পুলিস তদন্ত করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ