Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে ফিডার ক্যানেলের জল সরবরাহ হবে ধুলিয়ানে

সামশেরগঞ্জে ফিডার ক্যানেলের জল সরবরাহ হবে ধুলিয়ানে
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: সামশেরগঞ্জের ফিডার ক্যানেল থেকে জল তুলে পরিস্রুত করে ধুলিয়ান শহরের বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। এজন্য প্রাথমিকভাবে রাজ্য সরকার পুরসভাকে ২৬কোটি টাকা বরাদ্দ করেছে। পরবর্তী সময়ে বরাদ্দ আরও বাড়বে। সবমিলিয়ে, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে প্রায় ১০৫ কোটি টাকা দেবে বলে পুরসভা জানিয়েছে। এই প্রকল্পের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। সামশেরগঞ্জের মালঞ্চায় ফিডার ক্যানেলের পাশেই ইনটেক জেটি ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ে উঠবে। সেখানে থেকে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। ফলে পানীয় জলের সমস্যা মিটে যাবে। ধুলিয়ান শহরের ২১টি ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন।
Advertisement
ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামউল হক রাজা বলেন, এখন গঙ্গা থেকে জল তুলে পরিস্রুত করে সরবরাহ করা হয়। তবে শুখা মরশুমে নদীর জলস্তর কমে গেলে জলের সমস্যা দেখা দেয়। এই প্রকল্পটি গড়ে উঠলে শহরবাসী উপকৃত হবেন। সামশেরগঞ্জের মালঞ্চায় ফরাক্কা ব্যারাজের জমিতে জলের ইনটেক জেটি গড়ে তোলা হবে। পাশেই হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ফিডার ক্যানেল থেকে জল তুলে পরিস্রুত করা হবে। পুরসভার ১০ ও ১২ নম্বর ওয়ার্ডে একটি করে এবং ১৬ ও ২০ নম্বর ওয়ার্ডে দু’টি করে মোট ছয়টি রিজার্ভার রয়েছে। আরও তিনটি রিজার্ভার তৈরি করা হবে। ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে নয়টি রিজার্ভারে পরিস্রুত জল মজুত করা হবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হবে। পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দাবি, এই প্রকল্প সম্পন্ন হলে আগামী ১০০ বছরের জন্য ধুলিয়ানের জলসমস্যা মিটে যাবে। প্রয়োজনে শহরবাসীকে তিন-চারবেলা জল সরবরাহ করা সম্ভব হবে। এখন ধুলিয়ানবাসীর জন্য পরিস্রুত পানীয় জলের পরিষেবা রয়েছে। প্রায় ১৫বছর আগে একটি ছোট ড্রাই প্রোজেক্ট গড়ে তোলা হয়েছিল। গঙ্গা থেকে জল তুলে শোধনের পর তা এলাকায় সরবরাহ করা হয়। বর্ষার মরশুমে গঙ্গায় পর্যাপ্ত জল থাকলে সমস্যা হয় না। তবে গ্রীষ্ম ও শীতের মরশুমে নদীর জলস্তর নেমে যায়। তখন জল পেতে সমস্যা হয়। এই প্রকল্প হলে আর সেই সমস্যা থাকবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ