Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে নকল মাজন সহ ধৃত দুই

সামশেরগঞ্জে নকল মাজন সহ ধৃত দুই
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: সামশেরগঞ্জের নিমতিতায় নকল মাজনের কারবার চালানোর অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার সন্ধ্যায় সেখানকার একটি গুদামে পুলিস হানা দিয়ে ২৮বস্তা নকল মাজন বাজেয়াপ্ত করে। গুদামের মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। ধৃত আব্দুস সুকুর ও মেহেবুব সুলতানের বাড়ি সূতি থানার জগতাই গ্রামে। ধৃতদের বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক বাবা-ছেলেকে পাঁচদিন পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সূতি থানার পুলিস জানিয়েছে, এই মাজনকে স্থানীয় ভাষায় ‘গুল’ বলা হয়। বেশ কয়েকবছর ধরে একটি নামি সংস্থার মাজনের নকল তৈরি করে তা বাজারে বিক্রি করত গুদামের মালিক ও তার ছেলে। সাধারণ খদ্দেরের পক্ষে বোঝা সম্ভব নয় যে, ওই মাজন নকল। গুল তৈরির কোনও বৈধ লাইসেন্স ওই গুদাম মালিক দেখাতে পারেনি। সম্প্রতি আর কোথায় এবং কাকে এই নকল মাজন সরবরাহ করা হয়েছে, তা পুলিস খতিয়ে দেখছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ