Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে লরির চাকার টায়ার ফেটে চালকের মৃত্যু  

সামশেরগঞ্জে লরির চাকার টায়ার ফেটে চালকের মৃত্যু
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: লরির চাকার টায়ার ফেটে দুর্ঘটনায় চালকের মৃত্যু হল। বৃহস্পতিবার সন্ধ্যায় সামশেরগঞ্জে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃত নজরুল শেখের(৬৩) বাড়ি সামশেরগঞ্জ থানার চাঁদপুর গ্রামে। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  নজরুল শেখ বহুদিন ধরে লরিচালক হিসেবে কাজ করতেন। এদিন বিকেলে ১৬ চাকার লরি স্টার্ট দেওয়ার আগে গাড়ির টায়ার, ইঞ্জিন সহ সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা-তা দেখে নিচ্ছিলেন। লরির নীচে মাথা ঢুকিয়ে চাকা চেক করার সময় আচমকাই সামনের দিকের চাকার টায়ার প্রচণ্ড শব্দে ফেটে যায়। এতে তিনি মারাত্মক জখম হন। মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ