Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে দু’ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ভুয়ো সাংবাদিক

সামশেরগঞ্জে দু’ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ভুয়ো সাংবাদিক
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: সাংবাদিক সেজে জাল নোট পাচারের চেষ্টার অভিযোগে দুই লক্ষ টাকার জালনোট সহ এক ভুয়ো সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিস। বৃহস্পতিবার সন্ধ্যায় সামশেরগঞ্জের ধুলিয়ান কলাবাগান গঙ্গা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস। তার বাড়ি মুর্শিদাবাদের লালবাগ থানার মতিঝিল এলাকায়। ওই যুবক এদিন গঙ্গাঘাট এলাকায় ঘোরাঘুরি করছিল। পুলিসের সন্দেহ হওয়ায় যুবককে আটক করে তল্লাশি চালায়। তার ব্যাগ থেকে জালনোট উদ্ধার হলে পুলিস তাকে গ্রেপ্তার করে। জাল নোটগুলো গঙ্গা পেরিয়ে মালদহ হয়ে বাংলাদেশ পাচারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস। ধৃতকে শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এ প্রসঙ্গে সামশেরগঞ্জ থানার পুলিস আধিকারিক জানিয়েছে, যুবককে দেখে সন্দেহ হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে দুই লাখ টাকা পাওয়া যায়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গিয়েছে, যুবকের পরনে নীল জিন্স ও ধুসর রঙের বাই কালার জ্যাকেট ছিল। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। বছর একত্রিশের ওই যুবক এদিন সন্ধ্যায় সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা ফেরিঘাট এলাকায় আসে। খবর পেয়ে পুলিস নাকা তল্লাশি শুরু করে। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে নিজেকে সাংবাদিক বলে দাবি করে। পুলিসের সন্দেহ দূর করতে সাংবাদিকতার একটি পরিচয় পত্রও দেখায় পুলিসকে। যুবকের পরিচয় পত্রটির নামে একটি জনপ্রিয় ইংরেজি ওয়েব পোর্টাল রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া সাংবাদিকতার পরিচয় পত্রটি নকল বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিসের। ওই যুবককে সাংবাদিকতা করতে দেখেননি বলে ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ