Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে ডাক্তার দেখাতে এসে লরির ধাক্কায় মৃত্যু

সামশেরগঞ্জে ডাক্তার দেখাতে এসে লরির ধাক্কায় মৃত্যু
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: ডাক্তার দেখাতে এসে সামশেরগঞ্জ থানার চাঁদপুরমোড়ে রাস্তা পারাপারের সময় পণ্যবাহী লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম আমিরুল ইসলাম (৬৩)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার ইসাকপুরে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে ওইদিন সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। সামশেরগঞ্জ থানার পুলিস জানিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্নায়ু রোগের চিকিৎসার জন্য একাই চাঁদপুর এসেছিলেন আমিরুল ইসলাম। চাঁদপুর মোড়ে রাজ্য সড়ক পার হওয়ার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি নার্সিংহোমে ভর্তি করেন। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মৃতের ছেলে সামিরুল ইসলাম বলেন, বাবা দীর্ঘদিন স্নায়ু রোগে ভুগছিলেন। চিকিৎসা করাতে এসেই দুর্ঘটনা ঘটে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ