Bartaman Logo
২৭ মে, ২০২৬

সময়ের অভাব, কৃষক নেতাদের সঙ্গে দেখা হচ্ছে না রাষ্ট্রপতির

সময়ের অভাব, কৃষক নেতাদের সঙ্গে দেখা হচ্ছে না রাষ্ট্রপতির
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আন্দোলনকারী কৃষকদের দাবিদাওয়া নিয়ে কোনওরকম কর্ণপাত করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বছর তিনেক আগে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিও মানা হচ্ছে না। এহেন একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চেয়েছিলেন আন্দোলনকারী কৃষক নেতারা। সাক্ষাতের আর্জি জানিয়ে দিনকয়েক আগে রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠানো হয়েছিল সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে। সোমবার মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সেই সাক্ষাৎ হচ্ছে না। কারণ কৃষক নেতাদের আপাতত সময় দিতে পারবেন না রাষ্ট্রপতি। 
Advertisement
এরই মধ্যে এদিন পাঞ্জাব, হরিয়ানার খানাউরি সীমানায় সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেলের সঙ্গে একপ্রস্থ  বৈঠক হয়েছে আন্দোলনকারী কৃষক নেতৃত্বের। যদিও অচলাবস্থা কাটার কোনও লক্ষণ এদিন দেখা যায়নি। ওই কমিটির সদস্যরা এদিন কথা বলেছেন খানাউরি সীমানায় বিগত ৪০ দিন ধরে অনশনরত প্রবীণ কৃষক নেতা জগজিৎসিং দাল্লেওয়ালের সঙ্গেও। ওই কৃষক নেতা সুপ্রিম কোর্ট গঠিত কমিটিকে জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত তিনি চিকিৎসা করাবেন না। 
সম্পর্কিত সংবাদ