Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রেনের নীচ থেকে ধোঁয়া, আতঙ্ক

ডাউন ক্যানিং লোকালের মহিলা কামরার নীচ থেকে ধোঁয়া বেরতে দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। ভয়ে মহিলা যাত্রীরা চিৎকার শুরু করেন।

ট্রেনের নীচ থেকে ধোঁয়া, আতঙ্ক
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডাউন ক্যানিং লোকালের মহিলা কামরার নীচ থেকে ধোঁয়া বেরতে দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। ভয়ে মহিলা যাত্রীরা চিৎকার শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে, ট্রেন থামিয়ে দেন চালক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ ক্যানিং শাখার পিয়ালি স্টেশনে। যেখান দিয়ে ধোঁয়া বেরচ্ছিল, সেখানে পরীক্ষা করেন চালক। যান্ত্রিক গোলযোগের কারণে এমনটা হয়েছে বলে তাঁর অনুমান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর গন্তব্যে রওনা হয় লোকালটি। তবে ট্রেন চলাচলে বড়ো কোনও প্রভাব পড়েনি। যাত্রীরা জানান, কালিকাপুর স্টেশন ছাড়তেই এই ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল। ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে কি না, সেটা নিয়ে ভয় পেয়েছিলেন সবাই। পিয়ালি স্টেশনে ট্রেন দাঁড়াতেই সব ভয় কাটে। সেরকম কিছু হয়নি বলেই রেল কর্তৃপক্ষ জানায়। এদিকে, রেলের তরফে জানানো হয়েছে, এদিন সকালে অল্প সময়ের জন্য ক্যানিং লোকালে যান্ত্রিক গোলযোগের জেরে একটু ধোঁয়া বেরিয়েছিল। পরে তা ঠিক হয়ে যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ