Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

সামান্য অপরাধে জড়িত শিশুদের মূল স্রোতে ফেরানো নিয়ে কর্মশালা

সামান্য অপরাধে জড়িত শিশুদেরও পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরতে সমস্যা হয়। সেক্ষেত্রে কী কী করণীয়-তা বোঝাতে কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস-এর প্রতিনিধিরা বহরমপুরে এলেন। জেলা প্রশাসনের সঙ্গে শনিবার দুপুরে সার্কিট হাউসে তাঁরা বৈঠক করেন।

সামান্য অপরাধে জড়িত শিশুদের মূল স্রোতে ফেরানো নিয়ে কর্মশালা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সামান্য অপরাধে জড়িত শিশুদেরও পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরতে সমস্যা হয়। সেক্ষেত্রে কী কী করণীয়-তা বোঝাতে কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস-এর প্রতিনিধিরা বহরমপুরে এলেন। জেলা প্রশাসনের সঙ্গে শনিবার দুপুরে সার্কিট হাউসে তাঁরা বৈঠক করেন। সেখানে কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেইসঙ্গে জেলা শিশুসুরক্ষা কমিটি, বিভিন্ন হোম ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা হাজির ছিলেন।
Advertisement
জেলার সিডব্লিউসি চেয়ারপার্সন সোমা ভৌমিক বলেন, রাজ্যের প্রতিনিধিরা এসে সার্কিট হাউসে আমাদের একটি ওয়ার্কশপ করালেন। সামান্য অপরাধের সঙ্গে যুক্ত বাচ্চাদের মূল স্রোতে ফেরাতে আমাদের কীভাবে সতর্ক থাকতে হবে-সেটা তাঁরা বুঝিয়েছেন। খিদের তাড়নায় দোকান থেকে সামান্য ফল-বিস্কুট চুরি করা, বা ছোট অপরাধের ক্ষেত্রে অভিযোগ না করে যদি ওই শিশুদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়-তাহলে আমরা তাদের কাউন্সেলিং করিয়ে তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফেরাতে পারব।
Advertisement
সম্পর্কিত সংবাদ