Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে সমস্যা  জমি, চাপানউতোর তৃণমূল-বিজেপির

বনগাঁ মহকুমায় ভারত বাংলাদেশ সীমান্তে অনেকটা এলাকায় নেই কাঁটাতারের বেড়া। সেখানে বেড়া দেওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে জমি। তাই সীমান্তে জমি জোগাড় করতে উদ্যোগী রাজ্য প্রশাসন। বনগাঁরই এলাকা কলিয়ানি সীমান্ত।

সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে সমস্যা  জমি, চাপানউতোর তৃণমূল-বিজেপির
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ মহকুমায় ভারত বাংলাদেশ সীমান্তে অনেকটা এলাকায় নেই কাঁটাতারের বেড়া। সেখানে বেড়া দেওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে জমি। তাই সীমান্তে জমি জোগাড় করতে উদ্যোগী রাজ্য প্রশাসন। বনগাঁরই এলাকা কলিয়ানি সীমান্ত। এখানে বেশ কিছুটা এলাকায় কাঁটাতারের বেড়া নেই। কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে কালিয়ানী সীমান্তে বাসিন্দাদের কাছে ১১ একর জমি চাওয়া হয়। এবিষয়ে নোটিসও জারি করে প্রশাসন।
Advertisement
জানা গিয়েছে, বাসিন্দাদের কাছ থেকে ছয় একর জমি পাওয়া গিয়েছে। জমির মালিকরা জমি দিতে সম্মত হয়েছেন। বাকি পাঁচ একর জমির মালিকরা এখনও জমি দিতে সম্মত হননি। তাঁদের অভিযোগ, বাস্তু জমি, জলাজমি, ভিটে জমি থাকলেও প্রতিক্ষেত্রেই এক দাম দিচ্ছে প্রশাসন। ফলে আমরা সঠিক দাম না পেলে জমি দেব না। এবিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বলেন, সরকার জমির ন্যায্য দাম দিলেও একটা অশুভ চক্রে জমি হস্তান্তর আটকে আছে।
এদিকে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বার বার বিজেপির সমালোচনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার জমি না দেওয়ায় সীমান্তে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বনগাঁর আংরাইল সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য দু’বছর আগে বেশ কয়েক একর জমি অধিগ্রহণ করা হলেও এখনও কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয়নি। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, জমি নিয়ে মিথ্যা অভিযোগ করছে বিজেপি। বেশ কিছু জমি অধিগ্রহণের পর পড়ে আছে। আজও কাজ শুরু হয়নি। সঠিক দাম পেলেই বাসিন্দারা জমি দিতে রাজি আছেন। আসলে কেন্দ্রের গড়িমসির জন্যই সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দেরি হচ্ছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ